2016年3月2日水曜日

সুজানাকে নিয়ে নতুন আলোচনা Xx

সুজানাকে নিয়ে নতুন আলোচনা


 বিনোদন ডেস্ক  ০১ মার্চ ২০১৬, ৮:৫২ পূর্বাহ্ন
ঢাকা: গেল ভালোবাসা দিবস উপলক্ষে একাধিক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। এর মধ্যে একটি ইউটিউবে প্রচারের জন্য নির্মাণ হয়েছে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এ নাটকটির নাম ‘তাই তোমাকে’।

এই প্রথমবার ইউটিউবে প্রচারের জন্য কোনো নাটকে অভিনয় করলেন সুজানা। এর পাশাপাশি ইউটিউবে কমার্শিয়াল নাটক হিসেবে বাংলাদেশে এটাই প্রথম। সম্প্রতি রোমান্টিক ঘরানার এ নাটকটি প্রকাশ হয়।

এরই মধ্যে ২ লক্ষেরও বেশি দর্শক সুজানা অভিনীত ‘তাই তোমাকে’ দেখেছেন। সে সঙ্গে চলছে নানান আলোচনাও। পাশাপাশি প্রশংসা পাচ্ছেন সুজানা।

এ প্রসঙ্গে তিনি বলেন, নাটকটি ইউটিউবে প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ সাড়া পেয়েছি। অনেক দর্শক ফেসবুকেও প্রশংসা করেছেন। খুবই ভালো লাগছে। দর্শক আমাদের নাটক দেখেন না বলে একটা অভিযোগ বরাবরই শুনি। কিন্তু আমি মনে করি এখন সময় হয়েছে পরিবর্তনের।

ভালো নাটক অর্থাৎ ভালো গল্প হলে দর্শক অবশ্যই দেখবেন। এটা আমার বিশ্বাস। কারণ ‘তাই তোমাকে’ নাটকের মাধ্যমে আমি সেটা প্রমাণ পেয়েছি। কাইনেটিক নেটওয়ার্কের প্রযোজনায় এ নাটকটিতে সুজানা প্রথমবারের মতো সংগীত তারকা ও অভিনেতা তাহসানের বিপরীতে অভিনয় করেছেন।

এছাড়া সদ্য ভালোবাসা দিবসে ‘এক্সচেঞ্জ’ নামের আরো একটি নাটকে দেখা গেছে সুজানাকে। এটি প্রচার হয়েছিল এনটিভিতে। সবমিলিয়ে বিশেষ এ দিবসটা বেশ ভালোভাবেই কাটিয়েছেন সুজানা।

এ মুহূর্তে কয়েকটি ধারাবাহিক ও খণ্ডনাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। বিশেষত আগামী রোজার ঈদকে সামনে রেখে কয়েকটি খণ্ডনাটকের শিডিউল দিয়ে রেখেছেন সুজানা।http://banglanews501.blogspot.jp/2016/03/blog-post22.htmlsujana scandal
ব্রেকিংনিউজ/এমএইচ

2016年2月26日金曜日

দেখেন মারামারি


ওবামা-বৃদ্ধার নৃত্য রোমাঞ্চিত ৫ কোটি দর্শক (ভিডিও)

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাৎ পেলে যে কেউ আনন্দে উৎফুল্ল হবে সেটাই স্বাভাবিক। এর ব্যতিক্রম হয়নি ১০৬ বছর বয়সী এক বৃদ্ধা ভার্জিনিয়া ম্যাকলরিনের ক্ষেত্রেও। তাইতো বারাক ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামার সাক্ষাৎ পেয়ে আনন্দে নেচেছেন তিনি। ইউটিউবে বৃদ্ধা ও ওবামার নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

ইউটিউবে  প্রকাশ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইতোমধ্যে ৪ কোটি ৬০ লক্ষাধিক লোক ভিডিওটি দেখেছে। লাইক পড়েছে ৮ লক্ষ ৬৬ হাজারের বেশি। শেয়ার করেছে ৭ লক্ষ ৮ হাজার ৪৬৫ জন। কমেন্টস করেছে লক্ষ লক্ষ লোক।

ওবামার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা অনেক দিন ধরেই বুকে লালন করে আসছিলেন ম্যাকলরিন। কিন্তু সেই ইচ্ছা যে বাস্তবে রূপ নেবে, সেটা বোধ হয় তিনিও কল্পনা করতে পারেননি। তাই তো ওবামার সাক্ষাৎ পেয়ে আনন্দে নেচেছেন ম্যাকলরিন। 

হোয়াইট হাউজে বৃদ্ধার সাথে সাক্ষাতে প্রথমে ওবামা বলেন, ভার্জিনিয়া ম্যাকলরিন। জবাবে ম্যাকলরিন বলেন, হাই।

ওবামা: তুমি কেমন আছ? 

ম্যাকলরিন: আমি ভালো আছি।

ওবামা: আপনার সঙ্গে দেখা করতে পেরে খুব ভাল লাগছে। তখন ম্যাকলরিন বলেন, এটা আমার জন্য সম্মানের।

এরপর ওবামা বলেন, তুমি কি মিশেল ওবামার সাথে দেখা করবে? ম্যাকলরিন বলেন, হ্যাঁ। তখন তিনি মিশেল ওবামাকে জড়িয়ে ধরেন। ওবামা বলেন- এর বয়স ১০৬ বছর। তখন মিশেল বলেন- না আপনি ১০৬ বছর বয়সী নন। 

ওই বৃদ্ধা একটু খাটো। তাই মিশেল ওবামা দুষ্টামি করে বলেন, আমি যখন বেড়ে উঠছিলাম তখন আপনার সমান ছিলাম। 

হোয়াইট হাউজে আমন্ত্রণ পাবার জন্য ওই বৃদ্ধা ওবামাকে ধন্যবাদ জানান। একইসাথে বলেন, আমি কখনও এখানে আসার কথা ভুলবো না। সর্বশেষে তিনি বলেন, কালোদের ইতিহাস উদযাপন করার জন্য আমি এখানে এসেছিলাম। 

ওবামা বলেন, আপনাকে হোয়াইট হাউজে পেয়ে আমারাও খুবই আনন্দিত।

প্রসঙ্গত, ওই বৃদ্ধার নাতনী ক্যাপরিনা হ্যারিস তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে ক্যাপরিনা হ্যারিস বলেন, ওবামার প্রেসিডেন্ট থাকার মেয়াদ শেষ হয়ে যাবে বলে তার দাদি খুব কেদেছেন। তিনি প্রেসিডেন্টের সাথে দেখা করতে চান। এ খবর ওবামার কাছে গেলে তিনি সারা দেন এবং ওই বৃদ্ধার সাথে দেখা করেন ও নাচেন।